গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের অগ্রগতি পরিদর্শনে প্রবাসীকল্যাণ মন্ত্রী

‘গোয়াইনঘাটে সকল সড়ককে আরসিসি ঢালাই পর্যায়ে উন্নীত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের নির্মাণকাজ শেষ করে জনচলাচল উপযোগী করে তোলা হবে।’

Location :

Gowainghat
গোয়াইনঘাটের পিরিজপুর-সোনারহাট রাস্তার কাজ পরিদর্শন শেষে কথা বলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
গোয়াইনঘাটের পিরিজপুর-সোনারহাট রাস্তার কাজ পরিদর্শন শেষে কথা বলছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সড়কের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোম্পানীগঞ্জ হয়ে দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটের সালুটিকর-বঙ্গবীর রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ, গুরুকচি-বঙ্গবীর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন, গুরুকচি বাজার উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং সোনারহাট-পিরিজপুর রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘গোয়াইনঘাটে সকল সড়ককে আরসিসি ঢালাই পর্যায়ে উন্নীত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের নির্মাণকাজ শেষ করে জনচলাচল উপযোগী করে তোলা হবে।’

এ সময় মন্ত্রী আগামী এক মাসের মধ্যে কাজের ফিডব্যাক দিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, এলজিডির নির্বাহী প্রকৌশলী, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।