চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষক দলের উদ্যোগে আট হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় এ চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারা দেশের মতো মিরসরাইকে সবুজায়ন করার লক্ষ্যে প্রত্যেক গ্রামে গাছের চারা বিতরণ করা হচ্ছে। আপনারা চারা লাগিয়ে যত্ন নেবেন। প্রত্যেকটি গাছের চারা একটি সন্তানের মতো।’
উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা ১৬টি ইউনিয়নে আট হাজার গাছের চারা বিতরণ করা হয়।


