গফরগাঁওয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে গুরুত্বর অসুস্থ এক নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে গুরুত্বর অসুস্থ এক নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার রৌহা বন্দের বাড়ি এলাকায় তিনি সাপের কামড়ে আহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা বন্দের বাড়ি এলাকায় মুজিবুর রহমানের স্ত্রী, ছয় সন্তানের জননী জোৎস্না খাতুন (৪০) বাড়ির পাশে ধানের জমিতে নিড়ানির কাজ করার সময় হঠাৎ বিষধর সাপ কামড় দেয়। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা প্রথমে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে বুধবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে একই বাড়ির নিহত নারীর ভাতিজা রাজিব (২৫) বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করেন। এদিকে এলাকাবাসীর মধ্যে সাপ-আতঙ্ক বিরাজ করছে।