যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই : ইলিয়াস মোল্লা

এ সময় তিনি আরো বলেন, আমাদের স্কুল-কলেজের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ বা দলীয় রাজনীতি ঢুকতে দেয়া যাবে না। ২৪-এর জুলাই আন্দোলনে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সরকার নানাভাবে তাদের অবহেলা করছে।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Boalmari
বক্তব্য প্রদান করছেন ইলিয়াস মোল্লা এমপি
বক্তব্য প্রদান করছেন ইলিয়াস মোল্লা এমপি |ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. প্রফেসর ইলিয়াস মোল্লা বলেছেন, যুবকদেরকে মেধার ভিত্তিতে কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার। কিন্তু যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই। যুবকদের উন্নয়নে কোনো বরাদ্দ আমরা বাজেটে দেখিনি। বিশাল এই জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন, দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রফেসর ইলিয়াস মোল্লা। এ সময় তিনি আরো বলেন, আমাদের স্কুল-কলেজের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ বা দলীয় রাজনীতি ঢুকতে দেয়া যাবে না। ২৪-এর জুলাই আন্দোলনে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সরকার নানাভাবে তাদের অবহেলা করছে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারীর ছোলনা সালামিয়া মাদরাসা থেকে যুব র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মাহামুদুল হাসান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, পৌর আহ্বায়ক মুশফিকুর রহিম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।