সালথায় পাট নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাড়ির পাশের জমিতে পাটের কাজ শেষে ধোয়া পাট মাথায় করে বাড়িতে ফিরছিল মিরাজ। পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
বজ্রপাতে কিশোরের মৃত্যু
বজ্রপাতে কিশোরের মৃত্যু |প্রতীকী ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় পাট নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের একটি কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ বড় খারদিয়া গ্রামের বাবুল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমিতে পাটের কাজ শেষে ধোয়া পাট মাথায় করে বাড়িতে ফিরছিল মিরাজ। পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।