দিনাজপুর প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোাগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে দিনাজপুর শহর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে র্যালিটি বের করা হয়। শহর যোগাযোগ বিভাগের সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে মডার্ন মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
পরে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন, শহর যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা, বিডিপির জেলা সভাপতি কৃষিবিদ মো. রুহুল আমিন, জাগপার জেলা সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক ও ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় মাওলানা সিরাজুস সালেহীন বলেন, আজকের যুবকরাই দেশের ভবিষ্যৎ। দেশ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবকদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
র্যালি ও আলোচনা সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর শহর শাখার সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক মো. লুৎফর রহমান, শহর যুব বিভাগের মো. হাবিবুর রহমান হাসানসহ যুব ও ক্রীড়া বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


