ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ

‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বিজিবির উদ্ধার করা ভারতীয় চোরাই মালামাল
বিজিবির উদ্ধার করা ভারতীয় চোরাই মালামাল |নয়া দিগন্ত

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রী পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করা হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখবে।’