৫ মাস ১৩ দিনে হিফজুল কুরআন সম্পন্ন

চট্টগ্রামে শিশু শিক্ষার্থী জুহারিলের বিরল কীর্তি

জুহারিলের মা খোশনূর সুলতানা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে দেখতাম, অল্প কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীদের কেউ কেউ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করছে। মহান আল্লাহর রহমতে আমার মেয়েও এ তালিকায় যুক্ত হলো।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
পাঁচ মাস ১৩ দিনে হিফজ সম্পন্ন করে শিশু শিক্ষার্থী জুহারিল আহমেদ
পাঁচ মাস ১৩ দিনে হিফজ সম্পন্ন করে শিশু শিক্ষার্থী জুহারিল আহমেদ |নয়া দিগন্ত

চট্টগ্রামে মাত্র ৫ মাস ১৩ দিনে পবিত্র কুরআনুল করিম হিফজ সম্পন্ন করেছে ১১ বছর বয়সি শিশু শিক্ষার্থী জুহারিল আহমেদ। সে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার চট্টগ্রাম শাখার ছাত্রী। তার এ বিরল অর্জনে খুশি তার বাবা জাসেদ আহমেদ ও মা খোশনূর সুলতানা।

কৃতী শিক্ষার্থী জুহারিলদের বাসা চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানার কদমতলী ধনিয়ালা পাড়া এলাকায়।

প্রতিষ্ঠানটির প্রধান এইচ এম শহিদুল্লাহ নয়া দিগন্তকে বলেন, আমাদের ছাত্রী তার আপ্রাণ চেষ্টা, শিক্ষকের তদারকি, প্রতিষ্ঠানের নিবিড় তত্ত্বাবধান ও মায়ের কঠিন পরিশ্রমের ফলে মাত্র কয়েক মাসে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করতে পেরেছেন। এটা মহান আল্লাহর অশেষ দয়া।

জুহারিলের মা খোশনূর সুলতানা বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে দেখতাম, অল্প কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীদের কেউ কেউ পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করছে। মহান আল্লাহর রহমতে আমার মেয়েও এ তালিকায় যুক্ত হলো।’

তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন যেন, আমার মেয়ে পবিত্র কুরআন মুখস্থ রাখতে পারে এবং বাস্তব জীবনে কুরআন মেনে চলতে পারে।’