খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় খালিয়াজুরী সদরের তার নিজ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন নাশকতার মামলার আসামি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ও তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে খালিয়াজুরী সদরের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা নিয়ে যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, ‘জাকির হোসেন নাশকতার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে তাকে নেত্রকোনা সদর আদালতে পাঠানো হবে।’


