নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ট্রাক

সোমবার সন্ধ্যার পর সামান্য বৃষ্টিতেই নলডাঙ্গার বারনই নদীর সেতুর ঢালে সড়ক কাদাময় ও পিচ্ছিল হয়ে যায়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নিয়ন্ত্রণ হারানো ট্রাক
নিয়ন্ত্রণ হারানো ট্রাক |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ভেতর ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার বারনই নদীর সেতুর ঢালে পিচঢালা পাকা সড়কে নলডাঙ্গা পৌরসভার মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে ওই রাস্তা দিয়ে বহনের কারণে রাস্তায় মাটি পড়ে থাকে। সোমবার সন্ধ্যার পর সামান্য বৃষ্টিতেই নলডাঙ্গার বারনই নদীর সেতুর ঢালে সড়ক কাদাময় ও পিচ্ছিল হয়ে যায়।

এদিকে, নওগাঁ থেকে ছেড়ে আসা ট্রাকটি নলডাঙ্গা পৌরসভার মোড়ে এসে অত্যাধিক পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে যায় এবং দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়। এতে ট্রাকের দীর্ঘ লাইনে ব্যাপক যানযটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, সড়কে পড়ে থাকা কাঁচা মাটি দ্রুত অপসারণ না করায় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। দ্রুত ব্যবস্থা নেয়া এবং যানবাহন চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে। অসতর্কতার কারণে কোনো মায়ের কোল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

জন নিরাপত্তার স্বার্থে সড়কটি দ্রুত পরিষ্কার করে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি কামনার করেছেন স্থানীয়রা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।’