অনন্যা-কিসকুর নেতৃত্বে বালিকা ফুটবল দলের জেএফএ যাত্রা

পালিচড়া স্টেডিয়াম থেকে টাঙ্গাইল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে অনন্যা খানম ও স্মৃতি কিসকুর দলের।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল
নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল |নয়া দিগন্ত

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন রংপুর বালিকা ফুটবল দল এবার যাচ্ছে টাঙ্গাইলে জেএফএ ফুটবল খেলতে। জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পালিচড়া স্টেডিয়াম থেকে টাঙ্গাইল স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে অনন্যা খানম ও স্মৃতি কিসকুর দলের। আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে খেলা। ফাইনাল হবে ১৬ আগস্ট।

এ উপলক্ষে বুধবার পালিচড়া স্টেডিয়ামে প্রীতিভোজ ও আলোচনাসভা হয়। এতে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মনজুর হোসেন আজাদ, সহ-সভাপতি শামিম খান মিসকিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, কোচ মিলন মিয়াসহ অন্যান্যরা অংশ নেন। খেলোয়াড়, কোচ ও সংগঠকরা জানান, ২০১৪, ১৬, ১৯ ২১ ও ২৫ সালে পাঁচ বারের চ্যাম্পিয়ন রংপুর বালিকা দল। এবার টার্গেট হেক্সা চ্যাম্পিয়ন হওয়ার।

এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের মনজুর হোসেন আজাদ জানান, বাংলাদেশের মধ্যে পালিচড়া নামটা জানে না এমন কেউ নেই। এখানকার মেয়েরা রংপুরকে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে গেছে। নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছে। এবারে টার্গেট জেএফএ চ্যাম্পিয়ন।

তিনি চ্যাম্পিয়ন কাপটা এনে দিলেই ট্রাক সুট কিনে দেয়ার প্রতিশ্রুতিও দেন খেলোয়াড়দের।