মেলান্দহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশু- আল নাফি (৮) ও রিফাত (৮) পানিতে ডুবে মারা যায়; রাতে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
মেলান্দহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে
মেলান্দহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় ফুটবল খেলা শেষে গোসল করতে পুকুরের নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শিশু দু’টি হলো একই এলাকার আ: রফিকের ছেলে আল নাফি (৮) ও মঞ্জু মিয়ার ছেলে মো: রিফাত (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে পুকুরে তাদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়।

চরবানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো: নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।