গাংনীতে পরিত্যক্ত জমিতে মাইনসদৃশ বস্তুর সন্ধান

বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

Location :

Meherpur
মেহেরপুরের ম্যাপ
মেহেরপুরের ম্যাপ |ফাইল ছবি

গাংনী (মেহেরপুর ) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত একটি জমিতে একাধিক মাইনসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেন।

বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক মাইনের বাক্সসদৃশ বস্তু রয়েছে। এর ওপরে অন্তত ১০টি চাটকি পড়ে থাকতে দেখা গেছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবে। আপাতত নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।