দর্শনায় মাদক সেবনের অপরাধে দুই যুবক গ্রেফতার, কারাদণ্ড

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
দর্শনায় মাদক সেবনের অপরাধে দুই যুবক গ্রেফতার, কারাদণ্ড
দর্শনায় মাদক সেবনের অপরাধে দুই যুবক গ্রেফতার, কারাদণ্ড |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে।

পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত আদালত (সামারি ট্রায়াল) ডোপ টেস্টে পজিটিভ আসা ওই দুই আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় দর্শনা থানা পুলিশ ১০ আগস্ট এই বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এসআই (নি:) মো: আমানত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরচন্দ্রপুর (ঈদগাহ গাড়া) থেকে মাদক সেবনরত অবস্থায় মো: হাবিবুল্লাহ ওরফে হাবিবকে (২২) গ্রেফতার করেন। সে ওই এলাকার মো: আ: রহিমের ছেলে।

দ্বিতীয় অভিযানে রাত ৯টা ৩০ মিনিটের দিকে এসআই (নি:) মোল্যা আরিফুল ইসলাম দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আড্ডা কফি হাউজ’-এর সামনে থেকে মাদক সেবনরত অবস্থায় মো: সাইফুল ইসলাম স্বপনকে (৪১) গ্রেফতার করেন। সে আকন্দবাড়িয়া নতুনপাড়ার মরহুম তোফাজ্জেল মাস্টারের ছেলে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে উভয়েরই রিপোর্ট পজিটিভ আসে।

পরবর্তীতে আসামিদের দ্রুত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে আসামি মো: হাবিবুল্লাহ হাবিবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অপর আসামি মো: সাইফুল ইসলাম স্বপনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।