চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দুপুরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিলীপ সর্দার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের পরলোকগত নিকুঞ্জ সর্দারের ছেলে বলে জানা গেছে। তবে কিভাবে তিনি পুকুরের পানিতে পড়েন তা জানা যায়নি।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, নিহত দিলীপ সরদার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। নিহতের স্ত্রী ও চার ছেলে-মেয়ে রয়েছে।