পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত রাতে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো: সোহাগ বেপারী (১৯) বাবা-ইদ্রিস বেপারী সাং দক্ষিণ ভান্ডারিয়া, নয়ন (২১) বাবা সাকায়েত হোসেন মন্টু সাং শ্রীপুর, তাজেল (৪২) বাবা আ: বারেক হাং সাং উত্তর শিয়ালকাঠী, আনোয়ার হোসেন (৪৯) বাবা আলি হোসেন হাং সাং ভিটাবাড়িয়া, হৃদয় হালদার (১৯) বাবা প্রমাংশু হালদার সাং গৌরীপুর সর্ব থানা ভান্ডারিয়া।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


