মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহনাফের কবর জিয়ারত

জুলাই বিপ্লবের শহীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মেধাবী ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহনাফের কবর জিয়ারত
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহনাফের কবর জিয়ারত |নয়া দিগন্ত

জুলাই বিপ্লবের শহীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মেধাবী ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জুলাই বিপ্লব-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইইই ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) টাঙ্গাইল জেলার দেলদুয়ারে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত করা হয়। রাতে মানারাত ইউনিভার্সিটি নয়া দিগন্তকে এ তথ্য জানায়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিনিধি দল টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধি দলে ছিলেন ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো: আমিনুজ্জামান, প্রভাষক দীন ইসলাম, ইইই ক্লাবের সভাপতি মো: তাওহীদুজ্জামান বুরুজ, বিভাগের অন্যান্য শিক্ষার্থী এবং ইইই ক্লাবের সদস্যবৃন্দ।

টাঙ্গাইলে পৌঁছে প্রতিনিধি দল শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে সাক্ষাৎ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তারা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের পক্ষ থেকে শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করে এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেয়।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের শেষ দিন ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে পুলিশের গুলিতে শহীদ হন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের মেধাবী ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ।

এর আগে একই আন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শাকিল পারভেজ।

জুলাই বিপ্লবের এই দুই শহীদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৮ জুলাই থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই সফর, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।