তাড়াশে যুবদল নেতার অর্থায়নে উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে সিরাজগঞ্জে চলনবিল অধ্যুষিত উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত
তাড়াশে যুবদল নেতা মাসুমের অর্থায়নে উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত |নয়া দিগন্ত

প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অধ্যুষিত উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো: আয়নুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির যেমন ভাত ছাড়া চলবে না, ঠিক তেমনই আবার মাছ ছাড়া চলবে না। এজন্য আমাদের বলা হয় মাছে-ভাতে বাঙালি। প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং মৎস্যজীবীদের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। এরই অংশ হিসেবে তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজিব আহমেদ মাসুম চলনবিলের বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসার দাবিদার। আমি খুবই খুশি হয়েছি। এ ধরনের উদ্যোগ সবার মাঝে অব্যাহত থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: শুকুর মির্জা ও মো: মিলন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সাইফুল খাঁন, আট ইউনিয়নের যুবদলের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।