কাউখালীতে গাঁজা গাছসহ মাদককারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি গাঁজা গাছসহ মাদককারবারিকে আটক করা হয়েছে।

Location :

Kaukhali
গাঁজা গাছসহ আটক মাদককারবারি
গাঁজা গাছসহ আটক মাদককারবারি |নয়া দিগন্ত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে সাত ফুট উচ্চতার দু’টি গাঁজা গাছসহ ইব্রাহিম (২১) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

রোরবার (২ আগস্ট) ভোর রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামে উপ-পরিদর্শক মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ইব্রাহিমকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ইব্রাহিম ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় এক বাসিন্দা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানাই।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’টি গাঁজা গাছসহ মাদককারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।’

তিনি বলেন, ‘আটক ইব্রাহিমকে আজ রোববার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’