নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে একটি মুদি দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান

নাটোরের নলডাঙ্গায় একটি মুদি দোকানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(১০ আগস্ট) বিকেল সাড়ে ৬টার উপজেলার পাটুল হাপানিয়া বাজারের বন্ধন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: শামীম হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা নিয়োজিত ছিলেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম হোসেন বলেন, ‘ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রয় বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একইসাথে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।’