শুরু হচ্ছে মৎস্য আহরণ ও বিপণন

রাঙামাটির কাপ্তাই হ্রদে তুলে নেয়া হলো মাছ ধরার নিষেধাজ্ঞা

রাঙামাটি জেলা প্রশাসনের এক আদেশে মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা উন্মুক্ত করা হয়েছে।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Kaptai
রাঙামাটির কাপ্তাই হ্রদে তুলে নেয়া হলো মাছ ধরার নিষেধাজ্ঞা
রাঙামাটির কাপ্তাই হ্রদে তুলে নেয়া হলো মাছ ধরার নিষেধাজ্ঞা |নয়া দিগন্ত

দীর্ঘদিন বন্ধ থাকার পর রাঙামাটির ঐতিহ্যবাহী কাপ্তাই হ্রদে শর্তসাপেক্ষে ফের শুরু হচ্ছে মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহন। রাঙামাটি জেলা প্রশাসনের এক আদেশে মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা উন্মুক্ত করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, ১০ আগস্ট রাত ১২টা থেকে হ্রদে মৎস্য আহরণ শুরু করা যাবে এবং ১১ আগস্ট ভোর ৬টা থেকে উৎপাদিত মাছ সরবরাহের সুযোগ মিলবে। তবে কাপ্তাই হ্রদের মৎস্য অভয়াশ্রমগুলোতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটারের চেয়ে ছোট পোনা মাছ শিকার করা যাবে না।

আদেশে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নির্ধারিত অবতরণ কেন্দ্র ব্যতীত অন্য কোথাও মাছ খালাস করা যাবে না। নির্ধারিত শুল্ক পরিশোধ ও নিয়ম মেনে মাছ কেনাবেচা করতে হবে। এসব শর্ত লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।