ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহত, শোকে ছোট ভাইয়েরও মৃত্যু

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোকে মুহ্যমান হয়ে পড়েন ছোট ভাই মো. পেয়ারু। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ রহমাননগরের বাসায় মৃত্যুবরণ করেন।

Location :

Chattogram

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম নগরীতে ট্রেনের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ছোট ভাইয়েরও মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় ট্রেনের ধাক্কায় সাহাব উদ্দীন খোকন (৭৬) নিহত হন। তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের মরহুম ছাবের আহমদের ছেলে এবং সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সাহাব উদ্দীন খোকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোকে মুহ্যমান হয়ে পড়েন ছোট ভাই মো. পেয়ারু। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ রহমাননগরের বাসায় মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের ধারণা, হৃদরোগজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

পেয়ারুও বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের বাসিন্দা এবং সাহাব উদ্দীন খোকনের সহোদর ভাই।

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে তাদের নিজ গ্রাম বাঁশখালী এবং চট্টগ্রাম নগরীর বাসস্থান এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।