ভোলার লালমোহন উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো: ইয়ামিন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকালে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন (১১) লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ গ্রামের কাশ্মীর এলাকার নিজাম উদ্দিনের ছোট ছেলে। সে লর্ড হার্ডিঞ্জ মডেল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সহপাঠীসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো থানায় এসে পৌঁছায়নি।


