উজিরপুরে দুর্নীতির বলয় ভেঙে সততার চর্চার আহ্বান ইউএনওর

দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে দুর্নীতির বলয় ভেঙে সততার চর্চার আহ্বান ইউএনওর
উজিরপুরে দুর্নীতির বলয় ভেঙে সততার চর্চার আহ্বান ইউএনওর |নয়া দিগন্ত

দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবনের মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকান্দার আলী হাওলাদার, সদস্য বিউটি খানম ও নাদিরা সুলতানা। এ ছাড়া উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ ও সদস্যসচিব সরদার সোহেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন, জয়শ্রী মুণ্ডুপাশা এসএবিএম মাধ্যমিক বিদ্যালয়, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন—এই চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীরা পক্ষে-বিপক্ষে যুক্তি ও তর্ক উপস্থাপন করেন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো: মোয়াজ্জেম হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) মো: মেহেদী হাসান এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. মিরাজ মাহমুদ।

বিচারকদের মূল্যায়নে নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী এবং জয়শ্রী মুণ্ডুপাশা এসএবিএম মাধ্যমিক বিদ্যালয় বিজিত হয়। বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা মাহিয়া। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আলী সুজা বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতির বলয় ভেঙে সততার চর্চার মাধ্যমে আগামীর উজিরপুরকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার চর্চা করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।