বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনসহ চার দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

‘বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে শিল্প, কৃষি ও জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একইসাথে ভোক্তারা ভুতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরো বাড়িয়েছে।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনসহ চার দাবিতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান
বিদ্যুৎ-গ্যাস সঙ্কট নিরসনসহ চার দাবিতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট নিরসন, ভুতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) রোজি আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন ও মাওলানা লুৎফুর রহমান খান মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে শিল্প, কৃষি ও জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একইসাথে ভোক্তারা ভুতুড়ে বিদ্যুৎ ও গ্যাস বিলের শিকার হচ্ছেন, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরো বাড়িয়েছে।’

তিনি অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ভুতুড়ে বিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।