জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষাবোর্ডের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা বোর্ড প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করেন। পরে জুলাই শহীদ স্মৃতিসৌধে গিয়ে বোর্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১১টায় বোর্ড মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার সভাপতিত্বে এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সালাহউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো: তারিক মাহমুদ, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ শাহজাহান, উপ-সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার, কর্মচারী সমিতির সভাপতি মো: সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: সহিদুল হক হেলালী।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাদ জোহর বোর্ড জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।