প্রথম শ্রেণির পৌরসভা এটি, এখানে হাজারো সমস্যা রয়েছে

গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা
গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন।

পরামর্শ সভায় মূল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি’র প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।

পৌর কর নির্ধারক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় আলোচনা অংশ নেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে শেখ মোহাম্মদ ইসহাক, মো: ফজলুল হক ও শাহ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও পৌরবাসীর অংশীজন হিসেবে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বির কামাল, মতিউর রহমান, মোফাজ্জল আনসারী, প্রভাষক আরশাদ আসাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে এন এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘এটি প্রথম শ্রেণির একটি পৌরসভা। অথচ এখানে হাজারো সমস্যা রয়েছে যা সমাধানের জন্য পৌর নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সমস্যা সমাধানে চেষ্টা করবো।’