নোয়াখালীতে ১১ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

গাঁজাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি। সকালে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Location :

Noakhali
মাদককারবারি মো: জাহাঙ্গীর আলম
মাদককারবারি মো: জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মো: জাহাঙ্গীর আলম (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে জাহাঙ্গীরকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের চিওরা সিরাজ মেম্বার বাড়ির মো: আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী পাকা সড়কে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।