তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

চিত্ত রঞ্জন বাড়ির পাশের নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি তার শরীরে আঘাত করে। এতে তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু |ফাইল ছবি

সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্ত রঞ্জন আইচ (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চিত্ত রঞ্জন গোপালপুর গ্রামের পরলোকগত কানাই আইচের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চিত্ত রঞ্জন বাড়ির পাশের নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি তার শরীরে আঘাত করে। এতে তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্ত রঞ্জন জমিতে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতরভাবে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’