এমপি খোকন

জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করবে তাদের এক চুলও ছাড় দেয়া হবে না

‘কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই—মুখ সামলান, তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
মাদারীপুরের কালকিনির সাহেবরামপুরে এমপি খোকন
মাদারীপুরের কালকিনির সাহেবরামপুরে এমপি খোকন |নয়া দিগন্ত

মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই—মুখ সামলান, তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর, আড়িয়াল খাঁ নদীর তীররক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের। এমনও মা আছেন, যিনি দুটি সন্তান হারিয়েছেন; তাদের কষ্ট অনেক। যারা গুম-খুন হয়েছে, তাদের কষ্টও অনেক। এ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। এসব পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে। আমরাও তাদের পাশে, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে চাই। ১৭ বছরে গুম-খুন হওয়া সব পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।