চট্টগ্রামের পটিয়ায় আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশের মজলিসে আমেলার সদস্যবৃন্দ ও থানা প্রতিনিধিদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা মুফতি একরাম হুসাইন ওয়াদুদীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং দুপুর ১টায় মাদরাসা কাসেমুল উলুমেরর মুহতামিম মাওলানা মুফতি আব্দুল কাদেরের মুনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।
বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, সেগুলো হলো-
ক. জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্দিন জিয়াকে বোর্ডের পৃষ্ঠপোষক (সারপরস্ত) নিযুক্ত করা হয়।
খ. জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি একরাম হুসাইন ওয়াদুদীকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
গ. জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল জলিল কওকবকে বোর্ডের সেক্রেটারি (নাযেমে আ’লা) নিযুক্ত করা হয়।
ঘ. জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারীকে সহ-সেক্রেটারি নিযুক্ত করা হয়।
ঙ. জামিয়া কোরআনিয়া চন্দ্রঘোনা মাদরাসার মুহতামিম মাওলানা নেযামুদ্দীনকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (মুদিরে ইমতিহান) নিযুক্ত করা হয়।
চ. জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা জাফর সাদেক ও জামিয়া মাদানিয়া শোলকবহর, চট্টগ্রামের মুহাদ্দিস মাওলানা তৈয়বকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (নায়েবে মুদিরে ইমতিহান) নিযুক্ত করা হয়।
বৈঠকে মাওলানা মুফতি একরাম হুসাইন ওয়াদুদী (মুহতামিম, জামিয়া ইসলামিয়া পটিয়া), মাওলানা মুফতি আব্দুল কাদের (মুহতামিম, আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা, কোদালা), মাওলানা নেযামুদ্দীন (মুহতামিম, জামিয়া কোরআনিয়া চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া), মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরী (মুহতামিম, দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা), মাওলানা মাকসুদ আহমদ (মুহতামিম, মাদরাসা হাফিজিয়া আজিজুল উলুম, মিরসরাই), মাওলানা হাবিবুল ওয়াহেদ (মুহতামিম, হোসাইনিয়া আজিজুল উলুম রাজঘাটা মাদরাসা) মাওলানা আনোয়ার আজহারী (মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম) মাওলানা শাহ আব্দুল লতীফ (মুহতামিম জামেয়া আরবিয়া এহয়াউল উলূম বোয়ালিয়া, আনোয়ারা) মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ আলেমগণ উপস্থিত ছিলেন।


