রুহিয়ায় ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

তার কাছ থেকে ০.১১ গ্রাম ওজনের ১১টি কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার ৩০০ টাকা।

Location :

Thakurgaon
গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা আজগর আলী
গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা আজগর আলী |নয়া দিগন্ত

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ১১টি ইয়াবাসহ আজগর আলী (৩৮) নামে এক স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজগর রুহিয়া ইউনিয়নের ৪ নম্বর ঘনিমহেষপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। তিনি ঘনিমহেষপুর এলাকার মরহুম মহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রুহিয়া থানার কর্ণফুলী বাজারের কাছে রেললাইনের ওপর অভিযান চালানো হয়। এ সময় আজগর আলীকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ০.১১ গ্রাম ওজনের ১১টি কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন হাজার ৩০০ টাকা। এ ছাড়া মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি বাটন মুঠোফোন ও নগদ আট হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় আজগর আলীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’