ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৮১৮ মামলা

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) |সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে আটটি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, সাতটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, দুইটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩টি বাস, ২৯টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি, ১৫২টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ২০৬টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৬৩৯টি গাড়ি ডাম্পিং ও ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস