ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৫

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ছয়জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় সাতজন ও সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৫ জন
মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৮৫ জন |সংগৃহীত

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ছয়জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় সাতজন ও সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস