ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৭

গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ২, পল্টন থানা ১৩, সবুজবাগ থানা ৪, খিলগাঁও থানা ২৩ জন, রামপুরা থানা তিনজন, শাহজাহানপুর থানা ১০ এবং মুগদা থানা ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।