উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ |সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ইউসুফ (২৬), মো: খোরশেদ (২৫), মো: আরমান (২৬), মোছা. মারজান ওরফে নিপা (২২), শিরিন আক্তার (২৫), তানিয়া আক্তার (২১), মো: রাব্বি (১৯), মো: ফরহাদ (২৬), মো: সোহান রহমান (২৪), মো: হাসান (৩২), মো: মনির হোসেন (২৮), মো: খোরশেদ আলম (৪২), মো: আপন হোসেন (২০), মো: শাকিল (২৯), মো: শাকিল সরকার (২১), মো: তানভীর হাসান রিফাত (২১), মোছা. সাদিয়া (২০), সিয়াম খান (২২) ও মো: জিয়াউর রহমান (২৫)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস