দুই দিনের সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (মাঝে)
সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (মাঝে) |পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই দিনের সরকারি সফরে আজ রোববার সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

চাঙ্গি বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্বাগত জানান সিঙ্গাপুরে বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : বাসস