পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী |বাসস

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আজ রোববার বিকেলে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক।’

তিনি বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। সূত্র : বাসস