এসএসসি পরীক্ষা

বিদেশে থেকে পাস ৩৫৪ পরীক্ষার্থী

বিদেশের নয়টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। দু’টি কেন্দ্রে শতভাগ পাস করেছে। একটিতে কেউ পাস করেনি।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় |নয়া দিগন্ত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশে থেকে ৪০২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাচ্ছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার বিদেশের নয়টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেয়া হয়। এতে অংশ নেন ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। ফেল করেছেন ৪৮ জন। দু’টি কেন্দ্রে শতভাগ পাস করেছে। একটিতে কেউ পাস করেনি। সূত্র : বাসস