মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। পরে বিস্তারিত জানাব।’

রাবি প্রতিনিধি
রাবি শিক্ষার্থী মাহফুজুর রহমান
রাবি শিক্ষার্থী মাহফুজুর রহমান |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেটেরিয়াল সায়েন্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ও প্রক্টরিয়াল বডি নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারছি না। পরে বিস্তারিত জানাব।’