চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং বোর্ডে নম্বর অনলাইনে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষার ব্যাবহারিক পরীক্ষা গ্রহণ এবং প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্ধিত সময়ের মধ্যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বাসস


