মালয়েশিয়ায় ওয়ার্কার ওয়েলফেয়ার গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড (ডব্লিউডব্লিউও)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের আমপাং মিকাশা হোটেলের বলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন মালয়েশিয়ান বিশিষ্ট ব্যক্তি, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকসহ বাংলাদেশী প্রবাসীরা।
দেশটিতে বিভিন্ন সেক্টরে শিক্ষা, শিল্প, ব্যবসা, চিকিৎসা, নির্মাণ, কৃষি, পর্যটন, ফ্রিল্যান্সিং ও মিডিয়া খাতসহ বিভিন্ন ক্যাটাগড়িতে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতিস্বরূপ ২৫টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
পিএইচডি গবেষক আলমগীর আকাশের সঞ্চালনায় ও সিটি ইউনিভার্সিটির ছাত্রী সুমাইয়া তাবাসসুমের ইন্টারভিউ পরিবেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়ালালামপুর ইসলামিক চেম্বার অব কমার্স’র চেয়ারম্যান দাতুক আজিজুল রহমান বিন মো: হুসাইন।
প্রধান বক্তা ছিলেন ডব্লিউডব্লিউও-এর উপদেষ্টা হাজী শাহরুল আজহার ইসমাইল জেপি পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন জাম্বিয়া দূতাবাসের রাজনৈতিক ফাস্ট সেক্রেটারি কেনেডি এসজু, নিউ ক্যাস্টল ইউনিভার্সিটি মেডিসিন মালয়েশিয়ার অধ্যাপক ডা: মনিরুদ্দিন চৌধুরী, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি ড. ফকরুল ইসলাম বাবু ও ডব্লিউডব্লিউও-এর ডাইরেক্টর অব ফ্যাসিলিটিস মোহাম্মদ রমজান।
মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারা খুবই পরিশ্রমী। এজন্য তারা সব সেক্টরে কাজ করে সফলতা অর্জনের পাশাপাশি দেশটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা বিশেষ অবদান রাখছে।


