গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে একই সময়ে ৭৫৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১০১ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৮০ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।
চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৮২৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এ যাবৎ মোট ১৯ হাজার ১৮২ ডেঙ্গু রাগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস


