ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৯৩ জন
হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৯৩ জন |সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৯৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩০১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, বরিশালে বিভাগে ৮০ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৯ জন। চলতি বছরে এ যাবৎ মোট ২০ হাজার ৫৬৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস