গম্ভীরাকে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতির পরিকল্পনা

মন্ত্রী আরো জানান, এ উদ্যোগের অংশ হিসেবে গম্ভীরাকে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (আইসিএইচ) ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত রাজশাহী বিভাগের ইনভেন্টরির তালিকাও প্রস্তুত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বুধবার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, গম্ভীরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরো জানান, এ উদ্যোগের অংশ হিসেবে গম্ভীরাকে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (আইসিএইচ) ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত রাজশাহী বিভাগের ইনভেন্টরির তালিকাও প্রস্তুত রয়েছে। বাসস