বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ জন কর্মকর্তাকে একযোগে বদলি বা পদায়ন করা হয়েছে।
এর মধ্যে রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটগুলোতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বদলি বা পদায়নকৃতদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জ ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোরেল এমআরটি পুলিশ সুপার ডা: কানিজ হোসেন জাহানকে এপিবিএন পুলিশ সুপার, এসবি’র বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পিটিসি টাঙ্গাইল, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো: জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পিটিসি নোয়াখালী, এসবি’র বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পিটিসি খুলনা, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সূত্র : বাসস


