বিমানবাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সমাপ্ত

প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ছয়টি স্বর্ণ, চারটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সমাপ্ত
বিমানবাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সমাপ্ত |নয়া দিগন্ত

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বনানীতে অবস্থিত নৌ সদর সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ছয়টি স্বর্ণ, চারটি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল চারটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়েছে। অপরদিকে ওয়াটার পোলো প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৯ আগস্ট পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমানবাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।