কালভার্টের নিচ থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আগুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান আছে।

নিজস্ব প্রতিবেদক
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

রাজধানীর সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি। খণ্ডিত অংশ দেখে বুঝা যায় যে একজন নারীর লাশ। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

ওসি সাইফুল ইসলাম বলেন, ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা বিশেষজ্ঞ টিমকে আসতে বলেছি। হাতের আগুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের আইনি কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।