কৃষি সচিব হিসেবে মো: সেলিম খান আজ দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
এর আগে, মো: সেলিম খান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
মো: সেলিম খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাসস


