কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ড. খলিলুর রহমান ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কলম্বিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |ফাইল ছবি

কলম্বিয়ার সান হোসে দেল পালমার এলাকায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকেও তিনি এই সমবেদনা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ড. খলিলুর রহমান ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কলম্বিয়ার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সাথে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে সক্ষম হবে। বাসস